Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:১৭, ১১ এপ্রিল ২০২৬

স্যুটকেসই এখন স্কুটার, বোতাম টিপলেই চড়বেন আপনি!

কিনলেন স্যুটকেস, হয়ে গেলো স্কুটার! বোতাম টিপলেই ছুটবে জিনিস বোঝাই যন্ত্র। যাত্রীদের সুপ্ত ইচ্ছাকে বাস্তবায়নে বাজারে এখন রমরমা স্কুটার-স্যুটকেসের। জিনিসটি খানিকটা সুকুমার রায়ের ‘হ য ব র ল’-এর মতো, ‘ছিলো রুমাল হয়ে গেলো বেড়াল’-গোছের। কী এর বৈশিষ্ট্য?

স্যুটকেসই এখন স্কুটার, বোতাম টিপলেই চড়বেন আপনি!
ছবি: সংগৃহীত

ভ্রমণের ঝামেলা কমাতে প্রযুক্তির নতুন চমক—স্যুটকেসই হয়ে যাচ্ছে স্কুটার! বোতাম চাপলেই যে জিনিস এতদিন শুধু মালপত্র বহন করতো, এখন সেটিই আপনাকে চড়িয়ে ছুটবে গন্তব্যে।

দেখতে সাধারণ ট্রলি স্যুটকেসের মতো হলেও এটি আসলে এক ধরনের ইলেকট্রিক স্কুটার। অনেকটা হ য ব র ল-এর কল্পনার মতো—মুহূর্তেই বদলে যায় রূপ। বোতাম টিপলেই স্যুটকেসের ভেতর থেকে ধাতব অংশ বের হয়ে সেটি স্কুটারের আকার নেয়। তারপর সেটির ওপর বসে হাতল ধরে সহজেই চলা যায়।

বিশেষ করে বড় বড় বিমানবন্দরে যেখানে এক টার্মিনাল থেকে আরেক প্রান্তে যেতে ৩০-৪০ মিনিট সময় লাগে, সেখানে এ স্কুটার-স্যুটকেস মাত্র ১০-১৫ মিনিটেই পৌঁছে দিতে পারে। ফলে সময় বাঁচার পাশাপাশি কমে যায় হাঁটার কষ্টও।

এ স্মার্ট স্যুটকেসগুলোর অন্যতম আকর্ষণীয় দিক হলো এর প্রযুক্তি সুবিধা। শক্তিশালী লিথিয়াম ব্যাটারিতে চালিত এ ডিভাইস একবার চার্জ দিলে ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বা তারও বেশি। পাশাপাশি অনেক মডেলে থাকে ইউএসবি চার্জিং পোর্ট, যাতে মোবাইল ফোনও চার্জ দেয়া যায়।

নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর। উন্নত মানের চাকা ও মোটরের পাশাপাশি এতে থাকে ব্রেক কন্ট্রোল বোতাম, যা চাপ দিলেই মুহূর্তে থেমে যায় স্কুটার। কিছু মডেলে থাকে টিএসএ লক, যা বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে সুবিধা দেয়।

আকারে ছোট হওয়ায় এগুলো সহজেই কেবিন লাগেজ হিসেবে বহন করা যায়। সাধারণত ১১০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম এ স্কুটার-স্যুটকেস।

মূলত মসৃণ জায়গা যেমন বিমানবন্দর, বড় শপিং মল বা স্টেশনে ব্যবহারের জন্যই এটি উপযোগী। অমসৃণ রাস্তায় ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে।

ইতোমধ্যে অনেক ভ্রমণপ্রেমী, ভ্লগার ও তারকারাও এ স্যুটকেস ব্যবহার শুরু করেছেন। ভারতীয় অভিনেত্রী শিল্পা শেট্টি এবং ট্রাভেল ভ্লগার শেহনাজ ট্রেজারি-কেও এ ধরনের স্কুটার-স্যুটকেসে চড়তে দেখা গেছে।

দামের দিক থেকেও এটি এখন বেশ নাগালের মধ্যে। সাধারণত ৫০-৬০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এ প্রযুক্তিনির্ভর স্যুটকেস।

সব মিলিয়ে, ভ্রমণকে আরও সহজ, দ্রুত ও আনন্দদায়ক করে তুলতে স্কুটার-স্যুটকেস এখন নতুন ট্রেন্ড—যেখানে আপনার বোঝাই আপনাকেই বহন করবে!

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!