Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১৮ জানুয়ারি ২০২৫

শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে করনীয়

শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে করনীয়
ছবি: সংগৃহীত

শীতকালে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। কেননা শীতে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। আর এ সময় রক্তনালি সরু হয়ে যায়। সরু রক্তনালি দিয়ে হৃদযন্ত্রে কম পরিমাণ অক্সিজেন পৌঁছায়। এতেই হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

শীতকালে সুস্থ থাকতে জীবনযাপনে অনিয়ম না করে, নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। মানতে হবে কিছু নিয়ম। পাশাপাশি কিছু লক্ষণ দেখলে সচেতন হতে হবে। 

১. সকালে ঘুম থেকে উঠেই অত্যধিক ক্লান্ত অনুভব করলে সচেতন হোন। সারা রাত পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক বিষয় নয়। 

২. শীতকালে বার বার কফি পানও ডেকে আনতে পারে বিপদ। রক্তচাপের সমস্যা থাকলে দিনে দুই বারের বেশি কফি পান না করা ভালো। 

৩. হার্ট অ্যাটাকের আরও একটি লক্ষণ হল সকালের দিকে বুকে হালকা অস্বস্তি অনুভব। বুকে ব্যথা কিংবা হালকা চাপ অনুভূত হলে এড়িয়ে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

৪. মাথা ঘোরা অত্যন্ত সাধারণ একটি সমস্যা। তবে শীতকালে সকালের দিকে মাথা ঘোরার সমস্যাকে একটু বাড়তি গুরুত্ব দেয়া জরুরি। এড়িয়ে গেলে বিপদ হতে পারে।

৫. সুস্থ থাকতে শীতে নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম করুন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই সময়ে অ্যালার্জি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন অনেকে। রোজ শরীরচর্চা করলে এসব সমস্যা থেকেও মুক্তি পাবেন।

সবার দেশ/এমকেজে
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত