Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২১, ১২ অক্টোবর ২০২৬

পর্যটকদের ফেরার নির্দেশ

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের কারণে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে। এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা। এ সময় যানবাহন চলাচলে বাধা দেয়া হয়। ফলে সাজেকে যাতায়াতকারী পর্যটকদের দুর্ভোগের আশঙ্কা দেখা দেয়।

পরে রোববার সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে অবরোধ প্রত্যাহার করা হলেও পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেখানে যান। পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় নতুন করে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদেরও পরিস্থিতি বিবেচনায় চলাচল ও ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এলাকা ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার