Sobar Desh | সবার দেশ আবু ইউসুফ


প্রকাশিত: ০১:২০, ৯ মার্চ ২০২৬

কবিতা

নারী দিবস 

নারী দিবস 
ছবি: সবার দেশ

নারী আজ শাসন করিছে বিশ্ব 
চেতনাবাজ নারী-পুরুষ মিলেই নারীকে করিছে নিঃস্ব। 
দিবসের নামে অদম্য নারীকে শোকেসে রেখে তুলে
চন্দ্রাবতী, রোকেয়া, জাহানারাদের ধরার অবদান ভুলে
ওরা কা'রা? যারা মেঠো বক্তৃতায় মঞ্চ করিয়া গরম
'নারী' নামে চেতনা(?) মানুষের মনে জাগিয়েছে চরম!
বক্তৃতা শেষে নারী নিয়ে বক্তা মেতেছে গোপন খেলায়
'নারী' নামে তার গৃহকোনে বন্দী স্ত্রী কাঁদিছে হেলায়।

আয়েশা, খাদিজা, ফাতিমা, রাবেয়া যুগে যুগে মহীয়সী
তাঁদের কথা না-ই-বা এখানে সযতনে তুলে পশি।
দেখোনি তোমরা সুফিয়া, নভেরা, হাসিনা, খালেদা?
মানুষ থেকে তোমরা তাঁদের করো কেনো আলাদা?
মাদার তেরেসা, মালালা ইউসুফ জাঈ
তাঁদের চেয়ে নিষ্ঠার মানুষ এ মর্ত্যে আর কোথা পাই?
নারীকে 'নারী'তে দেখিলে নারী মেয়ে, বোন, নারী মাতা
নারী ছাড়া এ ধরায়, স্বর্গ চরায়ে এসেছো কি কোন ভ্রাতা?

কি'বা আসে যায় কে যে পুরুষ, আর কে-বা ধরায় নারী
সবাই মানুষ, সৃষ্টি একই শ্রষ্টার, পূজারী এক তার-ই।
চেতনাবাজ আর মতলববাজের মহা দুরভিসন্ধি
'নারী' নামের তকমায় নারীকে দিবসে করিছে বন্দী
জাগো 'নারী' নামের মানুষ! তোমরাও জেনো মানুষ
লাথি মেরে ভেঙ্গে মতলববাজের দিবসের কালো ফানুস
অদম্য নারীকে ফুলেল মঞ্চে, দিবসে রেখে বেঁধে 
নারী-পুরুষের চৌদ্দ পুরুষ নীরবে মরিবে কেঁদে। 

০৮-০৩-২০২২
ষাট ফিট রোড, মিরপুর, ঢাকা

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা