Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৩৬, ১২ এপ্রিল ২০২৬

ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই, বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের শোক

ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই, বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের শোক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ছড়াকার, কবি ও সংগঠক মানসুর মুজাম্মিল আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (১২ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাহিত্যকেন্দ্র। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, মানসুর মুজাম্মিল ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাহিত্যিক, সংগ্রামী মানুষ এবং পরিচ্ছন্ন মনের সৃজনশীল ব্যক্তিত্ব, যিনি বাংলা সাহিত্যাঙ্গনে বহুমাত্রিক অবদান রেখে গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ সাহিত্যকেন্দ্র।

মানসুর মুজাম্মিলের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— তাওয়ায় জ্বলা রুটি, সোনার বরণ মেয়ে, চাঁদের হাসি, তাজা খুন, এক ব্যাগ অফিসার, হারিয়ে যাবার দিন, সবার সাথে আছি, পা চালিয়ে যাও, দশ আকাশ এবং সুগন্ধি গাছের কাছে। তার ছড়া ও কবিতায় সমাজবাস্তবতা, মানবজীবনের সংগ্রাম এবং সময়ের প্রতিচ্ছবি গভীরভাবে ফুটে উঠেছে।

রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার গোড়ান ছাপড়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তীর দশনাপাড়ায় বেলা ২টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সাহিত্যকেন্দ্র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী