Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ১৩ এপ্রিল ২০২৬

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা
ছবি: সবার দেশ

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ২০২৭–২০২৮ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে দেশের সাহিত্য, সংস্কৃতি, প্রশাসন, গণমাধ্যম ও সমাজসেবার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কবি ও আধ্যাত্মিক গবেষক মুন্সী কবির হোসেন। মূখ্য ও কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও কথাসাহিত্যিক এবিএম সোহেল রশিদ। সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সচিব, রাষ্ট্রদূত ও লেখক মনিরুল ইসলাম।

দফতর ও অর্থ উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন লন্ডনপ্রবাসী কবি আহমেদ সৈয়দ শাহনুর। সাংগঠনিক বিষয়ক উপদেষ্টা হয়েছেন সমাজসেবক ও সাহিত্যিক ক্যাপ্টেন আশ্রাফ আলীম এবং সাহিত্য ও প্রকাশনা উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক কবি ও গবেষক ড. এস এম শাহনূর।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন—কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আলমগীর জুয়েল; বীর মুক্তিযোদ্ধা, কবি ও সংগঠক নজরুল বাঙালি; বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হাসান মনজু; অধ্যাপক ইউনুস মোল্লা (কলকাতা); বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাসিনা মমতাজ; জাতীয় মহিলা সংস্থার পরিদর্শন কর্মকর্তা ও কবি নেক পারভীন লায়লা চিত্রা; কবি ও সাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী; কথাসাহিত্যিক আমির হোসেন; প্রবীণ আবৃত্তিশিল্পী তিতাস বিপ্লব, মো. জালালউদ্দিন ভূঁইয়া; লেখক, সম্পাদক ও সাংবাদিক এম শামীম আউয়াল; বিশিষ্ট ছড়াকার ও সম্পাদক শফিকুল আলম টিটন; কবি, ঔপন্যাসিক ও বাচিকশিল্পী জহিরুল হক বিদ্যুৎ; সাংবাদিক আলী আকবর সরদার এবং কবি ও সাহিত্যিক মো. সাজ্জাদ হোসেন জামাল।

উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কবি, সংগঠক ও সম্পাদক কে এম সফর আলী।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এ উপদেষ্টা মণ্ডলী সাহিত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন