Sobar Desh | সবার দেশ প্রফেসর মো. আমির হোসেন


প্রকাশিত: ২৩:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০০:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

উপন্যাস

বঞ্চিত কৃষক

বঞ্চিত কৃষক
ছবি: সবার দেশ

(৭ম পর্ব)

এই দেশের কৃষক হলো সাধক। সাধনা তার ধ্যানজ্ঞান। ফজর আলী সেই সাধকের প্রতিনিধি। তার জগৎ ছোট। সে বিশ্বের খবর জানে না। বিশ্ব এখন হাতের মুঠোতে হলেও, ফজর আলী তার ব্যতিক্রম। সখিনা, সুজন, পিপাস হলো তার ধ্যান; মেঘনার চর তার প্রাণ। লোকটা নিরক্ষর হলেও শিক্ষিত। ফসলের ভাষা পড়তে পারে, চাষের মনন বুঝতে পারে। 

সখিনা তার, সে সখিনার। তবে যৌবনে সঙ্গীর চেয়ে, বৃদ্ধ বয়সে সঙ্গী থাকা অপরিহার্য। একে অপরের জন্য অপরিহার্য। অসহায় মানুষ উপেক্ষিত। মনুষ্য সমাজে তেলে মাথায় তেল দেয়ার মানুষের অভাব হয় না। প্রতিষ্ঠিত মানুষের গল্প সবাই শোনে, ব্যর্থ মানুষের কথা কেউ শুনতে চায় না। মানুষ মুখে যতটুকু বলে তার চেয়ে শতগুণ বলে মনে মনে, কল্পনায়। মানুষের কল্পজগত বিশাল। কল্পনা সমুদ্র, মুখের কথা খালের সমান। এই জগতে অপরের ভুল ধরার মানুষের অভাব হয় না।

গ্রাম্য পলিটিক্স খুব খারাপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সূর্য ডুবার সাথে সাথে মানুষগুলো বেকার হয়ে যায়। তখনই পরচর্চায় মগ্ন হয়। চায়ের দোকানগুোলো যেন বিশেষজ্ঞদের কারখানা। কার বউ সুন্দরী, কার মেয়ের বিয়ে হচ্ছে না; কার নামাজ সহি নয়- এসব থেকে হাড়িতে গিয়ে থামে। এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা। 

ফজর আলী ঘরকুনো মানুষ। এক দুদিন বসেই সে আর যায় না। ধর্ম না জেনেই ধর্ম নিয়ে কথা বলে। কী যে বিচলিত সবাই অন্যকে নিয়ে। কী সুখ পায়? বুঝে না ফজর আলী। এক মুঠো উৎপাদনে নেই! পরচর্চায় মহাজ্ঞানী। ওরা পরকালের ভয় করে না! অথচ অন্যকে উপদেশ দেয়! (চলবে,,,)

লেখক: কবি, কথাসাহিত্যিক ও গীতিকার

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!