Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৫

আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে

আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে
ছবি: সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে। মামলায় আনিস আলমগীরের সঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের নাম উল্লেখ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা থানায় উপস্থিত আছেন এবং থানার মাধ্যমে গ্রেফতারকৃত সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

রোববার (রাত আড়াইটার দিকে) জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু