Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

১৩৩ অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই বিল পেশ

নরসিংদীর ধর্ষণে জড়িতদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

নরসিংদীর ধর্ষণে জড়িতদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তবর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটিই সাংবিধানিকভাবে সংসদে উপস্থাপন করা হবে। আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সেগুলো বিল আকারে পেশ করা হবে।

সাম্প্রতিক নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলা প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। আইনমন্ত্রী বলেন, যারা এ ঘটনায় জড়িত, তাদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও শেকড় ধরে উপড়ে ফেলা হবে। তিনি জানান, অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার কোনও ধরনের ছাড় দেবে না।

মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে মামলার জট একটি বড় সমস্যা। এটি নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটা তৎপর ছিলাম, এখন তার থেকেও এক ডিগ্রি বেশি তৎপরতা দেখতে পাবেন, যোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ ও রাশেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইকুয়েডরকে উড়িয়ে ৮ বছর পর শেষ ষোলোয় মেক্সিকো
হলি আর্টিজান হামলার ১০ বছর: কারাগারে ছয় আসামি
পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, সঙ্গী পেলো ব্রাজিলকে
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পকে আটকালো সুপ্রিম কোর্ট
সংসদে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ দর্শানোর নির্দেশ
ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: এনসিপি
অনলাইন বেটিংয়ে ৭ বছরের জেল, ৫ কোটি টাকা জরিমানা
এখন কি ওনাকে ঋণখেলাপি বলতে পারবো মাননীয় স্পিকার?-আসলাম চৌধুরীকে প্রসঙ্গে সংসদে জামায়াত এমপির প্রশ্ন
ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও
রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোতে প্যারাগুয়ে
বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে