Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১৩ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাবেক আইনমন্ত্রীর পিএস কুতুবুল

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাবেক আইনমন্ত্রীর পিএস কুতুবুল
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব (পিএস) নূর কুতুবুল আলমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১০ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নূর কুতুবুল আলম ২০২৩ সালের ২৪ জুলাই পটুয়াখালী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন তিনি। নির্বাচনের পর ৫ আগস্ট তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব পদে বদলি করা হয়।

মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া নূর কুতুবুল আলম ২০০৮ সালের ২৪ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রথম যোগদান করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করলেও রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দফতরে পদায়ন করায় প্রশাসনের ভেতরে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী