Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফিরলেন গুলশানের বাসায়

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে রাজধানীর গুলশানে অবস্থিত তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু সময় আগে সাবেক প্রধান উপদেষ্টা ভবনটি ত্যাগ করেছেন বলে তার অধীনস্থ কর্মকর্তারা অবহিত করেছেন। ব্যক্তিগত কিছু প্রয়োজনীয় মালপত্রও তিনি সঙ্গে নিয়ে গেছেন।

ড. ইউনূসের প্রস্থানের মধ্য দিয়ে ‘যমুনা’ ভবনটি এখন আনুষ্ঠানিকভাবে খালি হলো। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটি দীর্ঘদিন ব্যবহারের পর প্রয়োজনীয় সংস্কার, রক্ষণাবেক্ষণ ও কারিগরি তদারকির জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদফতর জানিয়েছে, শিগগির ভবনের অভ্যন্তরীণ সংস্কার, সাজসজ্জা ও প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কার শেষে ভবনটি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে যমুনায় উঠবেন কি না—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রাজনৈতিক অঙ্গনে এই স্থানান্তরকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। যমুনা ভবনটি ঐতিহাসিকভাবে প্রধানমন্ত্রীর সরকারি আবাস ও কার্যালয়-সংলগ্ন অতিথি ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সংস্কার শেষে এটি আবারও দেশের শীর্ষ নির্বাহী নেতৃত্বের কার্যক্রমের কেন্দ্রে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা