Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ জাতীয় রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ জাতীয় রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এ আসনসংখ্যা আরও বাড়বে এবং একদিন তারা রাষ্ট্রক্ষমতায়ও যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির পথ কখনোই সরল নয়। উত্থান-পতন মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। যারা এ বাস্তবতা মেনে নিতে পারে না, তারা রাজনৈতিক মাঠে টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে এমন রাজনীতি প্রয়োজন, যা সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে। বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম এমন রাজনীতি চায়, যা দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশাকে ধারণ করবে।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতি শুধু অতীতের ইতিহাস নিয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়েও কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি ২০২৪ সালের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদ হবে মতবিনিময় ও বিতর্কের কেন্দ্র। গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে রাষ্ট্রের জন্য দিকনির্দেশনা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী