Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নিরীহদের ভোগান্তি কমাতে নির্দেশ

৫ আগস্টের পর করা মামলার তালিকা যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের পর করা মামলার তালিকা যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

৫ আগস্টের পর যেসব বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি ও সমাজের বিশিষ্টজনদের বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে, সেসব মামলা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে কিছু সুবিধাবাদী গোষ্ঠী সুযোগ নিয়ে এমন অনেককে আসামি করেছে, যাদের সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার প্রশ্নই আসে না। বিশেষ করে বড় ব্যবসায়ী, সমাজের স্বনামধন্য ব্যক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নামও অনেক মামলায় যুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় অনেক নিরীহ মানুষ অযথা ভোগান্তির শিকার হয়েছেন। তাই এসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। যারা অযৌক্তিকভাবে হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষেত্রে যেনো যথাযথ ব্যবস্থা নেয়া হয়, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। কিন্তু বাস্তবে যদি নিরীহ মানুষ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে থাকেন, তাহলে সে লক্ষ্য ব্যাহত হবে। তাই দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলাদা কোনও কমিটি গঠনের প্রয়োজন নেই। এটি পুলিশের নিয়মিত দায়িত্বের মধ্যেই পড়ে। সময়সীমা নির্দিষ্ট করে না দিলেও দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

সাংবাদিকদের কেউ কেউ এমন মামলায় আছেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, সাংবাদিকরা কি মানুষ না? আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। যে-ই হোক, কেউ যেন অযথা ভোগান্তির শিকার না হন, সেটাই আমাদের লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ