Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচি

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিন ব্যাপী কর্মসূচি
ফাইল ছবি

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এ স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির ঘোষিত মোটো ‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’ ধারণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অংশীজনদের নিয়ে ধারাবাহিক কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

এনসিপি সূত্র জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি হিসেবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টরা এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।

এদিন গত এক বছরে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

এছাড়া বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী—

২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম
৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা
৪ মার্চ (১৪ রমজান): সিলেট
৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ
৬ মার্চ (১৬ রমজান): ঢাকা
৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর
৮ মার্চ (১৮ রমজান): বরিশাল
৯ মার্চ (১৯ রমজান): খুলনা
১০ মার্চ (২০ রমজান): রাজশাহী
১১ মার্চ (২১ রমজান): রংপুর
১২ মার্চ (২২ রমজান): ঢাকা মহানগর
১৩ মার্চ (২৩ রমজান): ঢাকা মহানগর উত্তর
১৪ মার্চ (২৪ রমজান): ঢাকা মহানগর দক্ষিণ

দলটির নেতারা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মাধ্যমে তারা সাংগঠনিক শক্তি পুনর্গঠন, রাজনৈতিক বার্তা পুনর্ব্যক্ত এবং দেশব্যাপী সমর্থকদের সক্রিয় করার লক্ষ্য নিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ