Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ১ মার্চ ২০২৬

সংযম ও কূটনীতির আহ্বান

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের তীব্র নিন্দা

মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের তীব্র নিন্দা
ফাইল ছবি

বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সরকারের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে ওইসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সতর্ক করে বলেছে, চলমান যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ বেসামরিক জনগণের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উদ্ভূত সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে আসার ওপর জোর দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার