Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ২ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৫৪, ২ মার্চ ২০২৬

প্রবাসীদের নিরাপত্তায় সতর্কতা

মধ্যপ্রাচ্য সংঘাতে দুই বাংলাদেশি নিহত, আহত ৭

মধ্যপ্রাচ্য সংঘাতে দুই বাংলাদেশি নিহত, আহত ৭
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আরব উপসাগরীয় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে আহত হয়ে মারা যান।

অন্যদিকে বাহরাইনে নিহত হন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের মোহাম্মদ তারেক (৪৮)। তিনি একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় ছিলেন। ওই সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে তিনি মারা যান। একই ঘটনায় আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কুযেতে ড্রোন হামলায় আহত চারজন বাংলাদেশি হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। তারা চিকিৎসা গ্রহণ করছেন এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দূত নিজে হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ MV Banglar Joyjatra বর্তমানে Jebel Ali Port-এ অবস্থান করছে। জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে দূতাবাস নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর