Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৪ মার্চ ২০২৬

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী পল কাপুর তিন দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছেছেন। তিনি দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে আসেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া জোরদার, দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি—বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা—আলোচনায় গুরুত্ব পাবে।

বুধবার (৪ মার্চ) সহকারী মন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে তার।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সূচিও রয়েছে তার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা-এর মুখপাত্র পূর্ণিমা রায় জানিয়েছেন, সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র–বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। তার ভাষ্য অনুযায়ী, বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সফর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর