Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ৭ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
ফাইল ছবি

আজ ৭ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এ দিনে তৎকালীন সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিলো। গ্রেফতারের পর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

গ্রেফতারের পর প্রায় ১৮ মাস তিনি কারাগারে ছিলেন। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান।

বিএনপি নেতাদের দাবি, ওয়ান-ইলেভেনের ধারাবাহিকতায় পরবর্তীতে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলেও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় আদালতের রায়ে তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং অনেক মামলা থেকে অব্যাহতি পান বলে দলটির নেতারা উল্লেখ করেন।

বিএনপি নেতাদের মতে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিলো। নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি দলের নেতৃত্ব ধরে রেখেছেন এবং দলের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

এদিকে দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠন দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী