Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:২৯, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০৬:৩০, ৮ মার্চ ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে গিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

হুমায়ুন কবির বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিলো। তার ভাষ্য অনুযায়ী, হাইকমিশনের কার্যক্রমে কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি হয়েছে এবং মিশনের কাজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যায়নি।

তিনি বলেন, হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সরকার গঠনের পর বিদেশে বাংলাদেশি মিশনের প্রধানের দায়িত্বে এটিই প্রথম বড় ধরনের পরিবর্তন বলে জানা গেছে।

উল্লেখ্য, ড. মাহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

১৫তম ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি দক্ষিণ কোরিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ