Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ৮ মার্চ ২০২৬

সুপ্রিম কোর্টের ভেতরে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার, বিচারাঙ্গনে তোলপার

সুপ্রিম কোর্টের ভেতরে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার, বিচারাঙ্গনে তোলপার
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এগুলো শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ পুলিশ–কে জানায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে বিষয়টি জানানো হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। দুপুর প্রায় ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করে।

ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দলের হেফাজতে নেয়া হয়েছে।

তবে কারা বা কোন উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ সাউন্ড গ্রেনেডগুলো রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর আদালতপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা