Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৩, ২০ নভেম্বর ২০২৫

লালমনিরহাটে ড্রেন খননের সময় মিললো গ্রেনেড

লালমনিরহাটে ড্রেন খননের সময় মিললো গ্রেনেড
ছবি: সবার দেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে ড্রেন খননের সময় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি আলী আকবর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশে ড্রেন খননের সময় গ্রেনেডটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আব্দুল আজিজ। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। সন্দেহ হলে স্থানীয়রা আদিতমারী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজিজ বলেন, মাটি খোঁড়ার সময় প্রথমে বস্তুটি দেখে সন্দেহ হয়। পরে বুঝতে পারি এটি গ্রেনেড। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। সম্ভবত এটি সে সময় ফেলে যাওয়া গ্রেনেড হতে পারে।

ওসি আলী আকবর বলেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি নিরাপদে থানায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন