Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ৩০ ডিসেম্বর ২০২৫

স্মরণ করলেন ২০১৫ সালের সাক্ষাৎ

বেগম জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোকবার্তা

বেগম জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোকবার্তা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক শোকবার্তায় তিনি বাংলাদেশের এ প্রভাবশালী রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে মর্মাহত হওয়ার কথা জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তিনি মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এ গভীর শোক সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তার পরিবার ও স্বজনদের দান করেন। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিজের স্মৃতিচারণ করে নরেন্দ্র মোদি জানান, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা তিনি বিশেষভাবে মনে করছেন। তিনি আশা প্রকাশ করেন, বেগম জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে পথ দেখাবে।

শোকবার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে দেশ-বিদেশে শোকের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা