Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫২, ২০ মার্চ ২০২৬

যানবাহন চলাচলেও নতুন মাইলফলক

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
ফাইল ছবি

ঈদকে ঘিরে দেশের দুই গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো পদ্মা সেতু ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে টোল আদায়েও নতুন মাইলফলক ছুঁয়েছে সেতু দুটি।

শুক্রবার (২০ মার্চ) সকালে সেতু বিভাগের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রার প্রথম তিন দিনে পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। যা ২০২৫ সালের একই সময়ে ছিলো ১ লাখ ৮০২টি।

এ তিন দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা। গত বছর একই সময়ে টোল আদায়ের পরিমাণ ছিলো ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে যমুনা সেতুতে ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা ২০২৫ সালের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি যানবাহনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

একই দিনে যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। ২০২৫ সালে এ অঙ্ক ছিলো ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে যানবাহনের চাপ বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। এতে সেতু ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও প্রস্তুতির প্রতিফলন ঘটেছে।

বিশ্লেষকদের মতে, দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় পদ্মা ও যমুনা সেতুর গুরুত্ব দিন দিন বাড়ছে, আর ঈদযাত্রার এ পরিসংখ্যান সে বাস্তবতাকেই আরও স্পষ্টভাবে তুলে ধরছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত