Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২০ অক্টোবর ২০২৫

ডিজিটাল যুগে সেতু পারাপারে নতুন মাত্রা

মোবাইল অ্যাপে পদ্মা সেতুর টোল পরিশোধ শুরু

মোবাইল অ্যাপে পদ্মা সেতুর টোল পরিশোধ শুরু
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় সেতু পদ্মা এখন পুরোপুরি ডিজিটাল টোল ব্যবস্থার আওতায়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে চালু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস ‘ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি)’ সিস্টেম। ফলে এখন থেকে বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ এবং মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করা যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশের টোল ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক পরিবর্তন, যা সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় কমিয়ে আনবে এবং টোল আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল করবে।

গত ১৫ সেপ্টেম্বর ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে ইটিসি সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে সেবাটি সম্প্রসারিত হয়ে এখন পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। ইতোমধ্যে এ ব্যবস্থার মাধ্যমে এক হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকার টোল আদায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এটুআই (a2i) জানায়, ভবিষ্যতে আরও কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপ এ সেবার আওতায় যুক্ত হবে। সে লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয়ে কাজ চলছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় এ ইটিসি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 

পদ্মা সেতুতে ইটিসি চালু হওয়া বাংলাদেশের টোল ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা। এতে সেতু পারাপারে অপেক্ষার সময় কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং টোল আদায় আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

প্রযুক্তিনির্ভর এ নতুন টোল সিস্টেম চালুর মধ্য দিয়ে পদ্মা সেতু শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ নয়, দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য