Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২৩ মার্চ ২০২৬

আসামি ফেরাতে ১৫ দিনের আল্টিমেটাম

ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি
ফাইল ছবি

শহীদ ওসমান হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে ৬ দফা দাবি উত্থাপন করেছে ইনকিলাব মঞ্চ। ভারতের পশ্চিমবঙ্গ-এ আটক আসামিদের দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়ার পর এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

জানা গেছে, ১৪ দিনের প্রথম রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হলে তাদের আরও ১৪ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের দৃশ্যমান কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির ভাষ্য, আসামি গ্রেফতারের সময় বিষয়টিকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরা হলেও বর্তমানে বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে।

ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, এটি অনুরোধ নয়— জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • হত্যাকাণ্ডের পেছনের মাস্টারমাইন্ডদের চিহ্নিত করে আইনের আওতায় আনা
  • উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন
  • আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করল— তা তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা
  • ভারতীয় আইনের জটিলতা মোকাবিলায় বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন
  • বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিত জনসমক্ষে প্রকাশ
  • স্বচ্ছতা নিশ্চিত করতে ওপেন ট্রায়াল চালু ও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার

সংগঠনটি আরও জানিয়েছে, ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-র আওতায় বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত পদক্ষেপ না নিলে ন্যায়বিচার বিলম্বিত হতে পারে।

ইনকিলাব মঞ্চ সতর্ক করে বলেছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফেরানোর বিষয়ে কোনও দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির বক্তব্য, রাজপথ থেকে জন্ম নেয়া এ আন্দোলন শহীদের রক্তের সাথে কোনো আপস করবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার