Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ২৫ মার্চ ২০২৬

গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর

শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত ‘Fostering the Future Together: Global Coalition Summit’ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তার অন্যতম অঙ্গীকার। তিনি বিশেষভাবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প–এর আমন্ত্রণে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন, যেখানে শিশুদের উন্নয়ন ও কল্যাণ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। তাই শিশুদের জন্য নিরাপদ পরিবেশ ও উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বাংলাদেশের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরেন। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করা হচ্ছে, যা শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো দেশে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, শিক্ষকদের ট্যাবলেট সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়া ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছে।

তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা জরুরি, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং শহর-গ্রামের শিক্ষাগত বৈষম্য কমে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সময়ের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং জানান, বর্তমান সরকার নারীদের উচ্চশিক্ষা সম্প্রসারণে কাজ করছে।

তিনি বলেন, নারী ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার শক্তিশালী হয় এবং শিশুরাও উন্নত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। পাশাপাশি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সহনশীল, মানবিক ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নিয়ে শিশুদের শিক্ষায় উদ্ভাবনী প্রযুক্তির বিভিন্ন দিক পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল।

বুধবার হোয়াইট হাউস–এ আয়োজিত সমাপনী অধিবেশনে অংশ নেয়ার কথা রয়েছে তার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা