Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ২৮ মার্চ ২০২৬

পুলিশের প্রাথমিক তালিকা

দেশে ৩৮৪৯ চাঁদাবাজের ৯০ শতাংশই রাজনৈতিক নেতাকর্মী

দেশে ৩৮৪৯ চাঁদাবাজের ৯০ শতাংশই রাজনৈতিক নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে সক্রিয় চাঁদাবাজদের একটি বিস্তৃত তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক এ তালিকায় মোট ৩ হাজার ৮৪৯ জনের নাম উঠে এসেছে, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই কোনও না কোনওভাবে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুধু ঢাকা মহানগর এলাকাতেই তালিকাভুক্ত চাঁদাবাজের সংখ্যা ১ হাজার ২৫৪ জন। বাকি ২ হাজার ৫৯৫ জন দেশের ৬৪টি জেলায় সক্রিয় রয়েছে।

তালিকা অনুযায়ী, এসব চক্র দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বাস ও টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, কাঁচাবাজার, বালুমহাল, নির্মাণ প্রকল্প এবং সরকারি লিজকৃত জমিতে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, তালা ঝুলিয়ে দেয়া কিংবা নির্মাণকাজ বন্ধ করে দেয়ার মতো ঘটনাও ঘটছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চাঁদাবাজদের আদায়কৃত অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে থাকে। ফলে দীর্ঘদিন ধরে তারা প্রভাবশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ একাধিক বৈঠকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর মাঠপর্যায়ে তালিকা তৈরির কাজ আরও গতি পায়।

গত ৪ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকেও একই নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের পৃথক তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তালিকা তৈরির কাজ এখনো চলমান এবং যাচাই-বাছাই প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম, কক্সবাজার, যশোরসহ বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজের নাম এসেছে। এছাড়া পার্বত্য তিন জেলায়—রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান—মোট ২৪৬ জনের নাম তালিকাভুক্ত হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চাঁদাবাজদের সক্রিয়তা বেশি। বিশেষ করে কারওয়ানবাজার, তেজগাঁও শিল্পাঞ্চল, সদরঘাট ও যাত্রাবাড়ী এলাকায় চাঁদাবাজি একটি সংগঠিত রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রে তারা নিজেদের ক্ষমতাসীন দলের কর্মী পরিচয় দিয়ে চাঁদা আদায় করছে।

পুলিশ জানিয়েছে, তালিকাটি চূড়ান্ত করে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হবে এবং তালিকাভুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তথ্যসুত্র: আমার দেশ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার