Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৫ এপ্রিল ২০২৬

হাতকড়া পরানোয় ক্ষোভ, ‘দেশপ্রেমিক’ দাবি মাসুদ উদ্দিনের

হাতকড়া পরানোয় ক্ষোভ, ‘দেশপ্রেমিক’ দাবি মাসুদ উদ্দিনের
ফাইল ছবি

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

এর আগে ৬ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রায়হানুর রহমান নতুন করে ৪ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ প্রথম দফায় ৫ দিনের এবং ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছিলো তাকে। এর আগে ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, রিক্রুটিং এজেন্সি আফিয়া ওভারসিজের মালিক আলতাব খান ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পল্টন থানায় সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিপুল অর্থ পাচারের বিষয় উল্লেখ করা হয়।

তবে তদন্ত শেষে সিআইডির পরিদর্শক মো. রাসেল মামলাটিকে প্রাথমিকভাবে মিথ্যা বলে উল্লেখ করে আসামিদের অব্যাহতির আবেদন করেন এবং বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।

তৃতীয় দফার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, পূর্ববর্তী জিজ্ঞাসাবাদে সময় স্বল্পতার কারণে গুরুত্বপূর্ণ তথ্য পুরোপুরি পাওয়া যায়নি। বিশেষ করে বিদেশে পাঠানো শ্রমিকদের তথ্য, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এদিকে আদালতে হাজির করার সময় হাতকড়া পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি তার আইনজীবীর মাধ্যমে দাবি করেন, তিনি দেশের জন্য কাজ করেছেন এবং নিজেকে ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করে বলেন, সে দেশপ্রেমের কারণেই আজ তাকে এভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে। মামলাগুলোকে তিনি হয়রানিমূলক বলেও দাবি করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা মামলার মূল বিষয় থেকে সরে গিয়ে ভিন্ন তথ্য অনুসন্ধানে বেশি মনোযোগ দিচ্ছেন। তারা আরও বলেন, বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা না করেই বারবার রিমান্ডে নেয়া হচ্ছে, যা আসামির ওপর চাপ প্রয়োগের সামিল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা