Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮, ১৭ এপ্রিল ২০২৬

সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ

সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সংসদীয় রীতিনীতি মেনে তারা কার্যক্রমে অংশ নিচ্ছে এবং সংসদ পরিচালনায় পূর্ণ সহযোগিতা করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। একসময় তারা বিএনপির ঘনিষ্ঠ মিত্র ছিলো। এখন সংসদে বিরোধী দল হিসেবে তারা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং সংসদ পরিচালনায় সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন করা, আর স্পিকারের কাজ হলো সে প্রক্রিয়ায় সদস্যদের নিয়ম অনুযায়ী সঠিকভাবে পরিচালিত করা। সংসদের কার্যক্রমকে সুষ্ঠু ও কার্যকর রাখতে সব দলের দায়িত্বশীল আচরণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি স্পিকারের দায়িত্ব নয়, তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লালমোহন-তজুমদ্দিন এলাকার উন্নয়নে বহু কাজ করেছেন। এখন তার প্রধান লক্ষ্য হলো এলাকায় এবং জাতীয় সংসদে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সমাজে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও প্রতিপক্ষের প্রতি অন্যায় আচরণ গ্রহণযোগ্য নয়।

নিজের অবস্থান তুলে ধরে স্পিকার বলেন, গত ৪০ বছরে আমি খুব বেশি সৎ মানুষ দেখিনি। তবে আমাকে দিয়ে কেউ কোনও অন্যায় কাজ করিয়ে নিতে পারবে না।

অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, বিরোধী দল কিংবা সাবেক সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনও ধরনের প্রতিহিংসামূলক আচরণ বরদাশত করা হবে না। ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার করলে কাউকে ছাড় দেয়া হবে না।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, লালমোহন-তজুমদ্দিনে সৎ, যোগ্য ও জনমুখী নেতৃত্বের বিকল্প নেই। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী