Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ১৭ এপ্রিল ২০২৬

আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

চলতি বছরের পবিত্র হজযাত্রা উপলক্ষে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ শুক্রবার (১৭ এপ্রিল)। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে।

হজযাত্রী পরিবহনের প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি, সৌদি এয়ারলাইন্স সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর, ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল