Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ১৮ এপ্রিল ২০২৬

স্বস্তিতে ৩১ নাবিক

হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ছবি: সংগৃহীত

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর নতুন করে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় জাহাজটি।

শুক্রবার রাত ৯টার দিকে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালি-তে প্রবেশ করে। এতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক থাকলে জাহাজটি রাতের মধ্যেই প্রণালি অতিক্রম করতে পারবে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে কোনও ধরনের নিষেধাজ্ঞা না থাকায় নির্ধারিত রুটেই তারা নিরাপদে অগ্রসর হচ্ছেন।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো, তা কাটিয়ে এ যাত্রা বাংলাদেশি নাবিকদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত