Sobar Desh | সবার দেশ শেখ মোহাম্মদ সাজ্জাদ 

প্রকাশিত: ০৩:২০, ১৩ মে ২০২৬

আপডেট: ১০:৪২, ১৩ মে ২০২৬

কবিতা

চৌকাঠে ঘুণ পোকা 

চৌকাঠে ঘুণ পোকা 
ছবি: সবার দেশ

চৌকাঠে ঘুণ পোকা 

আমার ঘরের সদর দরজার চৌকাঠ
অনেক যত্নে গড়া। 
নকশা আর পালিশের আবরণে ঢাকা 
শক্ত পোক্ত করে দেয়ালে ঠেস দেওয়া।  
আমি তাকিয়ে দেখি, আর মনে মনে ভাবি 
পাল্লাটা রাখবে আগলে সযতনে ভারি
চোর ডাকাত কিছুই পার পাবেনা, 
মশা মাছি? সে কোন ছাড়! 
পারবেনা কেউ যেতে ঘরে ঢুকে। 

আমি বেশ ভয়ে থাকি, 
প্রতিবেশি আমার বড্ড পাজি, 
উঁকিঝুঁকি দেয় খালি কখন ঘুমিয়ে থাকি! 
আমার চোখে ঝিমুনি এলেই 
লালা ঝরে ওর চোখে, দাঁত কেলিয়ে হাসে! 
আমি বড্ড আতঙ্কে থাকি! 
পিচ্ছিল তেল মাখিয়ে গায়ে, ঢুকে পড়ে যদি ঘরে! 
তাই ছিটকিনি দিয়ে রাখি, আমি সজাগ থাকি! 
প্রতিবেশী আমার বড্ড পাজি, 
উঁকিঝুঁকি দেয় খালি কখন ঘুমিয়ে থাকি!  

কি এমন আছে আমার ঘরে আমি আগলে রাখি? 
আমার মা আছে এই ঘরে, আছে স্বাধীন বাংলাদেশ, 
আছে মানচিত্র, লাল সবুজের পতাকা, 
আছে আদর স্নেহ ভালোবাসা - 
পাহাড়, সমুদ্র, নদী, স্বপ্ন, মমতা। 
আছে ২১ শে ফেব্রুয়ারী, সালাম রফিক বরকত। 
আছে ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর ১৯৭১। 
আছে শহীদ নূর হোসেন, আছে আবরার, আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন 
আছে দু'হাত প্রসারিত করে আগলে রাখা কান্ডারী,  
আছে ৩৬শে জুলাই বিজয়ী লক্ষ কোটি বীর। 

ঘুন পোকা হয়ে, আমারই খেয়ে, প্রতিবেশীর হয়ে 
আমারই চৌকাঠ কাটে আমারই আপনজন!!  

কি করে ভাববিস -
আমারই ঘরে তুই হবি রাজা, আমি তোর প্রজা? 
ইতিহাস ভুলে গেছিস? 
কেমন কেঁদেছিল মীরজাফর, গঙ্গায় ডুবে
মরেছিল কারা!!! 
ঘুন পোকা পোকাই থাকে, চৌকাঠ সমেত ঠিকানা হবে আস্তাকুঁড়ে 
খেয়ে নে যত পারিস, আমি আছি জেগে 
আমি নতুন চৌকাঠ বানিয়ে নেব আরো মজবুত করে
প্রতিবেশীর নিকুচি করি, আমিই আমার ঘরের রাজা।।

আরও পড়ুুন <<>> স্বপ্ন ডানায় উঁই পোকার ঘর 

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা