Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১৭ মে ২০২৬

আপডেট: ০০:৫৫, ১৭ মে ২০২৬

ঢাকা থেকে চাঁদপুরে জনস্রোত

জনগণের দাবি কুমিল্লা বিভাগ হবে: তারেক রহমান

জনগণের দাবি কুমিল্লা বিভাগ হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ গঠন যদি এ অঞ্চলের মানুষের দাবি হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত পুরো যাত্রাপথে বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় সড়কের দুই পাশ।

প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লা নামে বিভাগ হওয়া যদি এ অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের ন্যায্য দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করবে।

তিনি আরও জানান, কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

বরুড়ার পথসভায় প্রধানমন্ত্রী অতীতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় বরুড়াবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেছিলো। তিনি দাবি করেন, বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবসময় আন্তরিক।

কৃষকদের ঋণ মওকুফের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো এবং সরকার গঠনের ১০ দিনের মধ্যেই তা বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সে ওয়াদা পূরণ করে। জনগণই বিএনপির মূল শক্তি।

তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী ভাতা কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে বাকি প্রতিশ্রুতিগুলোও ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং সদর উপজেলার ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, ৪৮ বছর পর সে উদ্যোগ আবারও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই—দেশকে পুনর্গঠন করা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করা।

বিশ্ব খাল পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে জনগণই এসব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, রাজনীতি মানে মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরসহ আরও ২০ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ১৫ হাজার নারীর কাছে ডিজিটাল পদ্ধতিতে আড়াই হাজার টাকা করে পৌঁছে দেয়া হয়।

সফরজুড়ে কুমিল্লার মেঘনা, চান্দিনা ও মুরাদনগরসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পথসভা ও সমাবেশগুলোতে স্থানীয় নেতারা কুমিল্লা বিভাগ, ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন উন্নয়ন দাবির বিষয় তুলে ধরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি