Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৯, ১০ মে ২০২৬

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান

পুলিশকে ফ্যাসিবাদী শক্তির হাতিয়ার হতে দেয়া যাবে না: প্রধানমন্ত্রী

পুলিশকে ফ্যাসিবাদী শক্তির হাতিয়ার হতে দেয়া যাবে না: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে এমন শপথ নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে বহু পুলিশ সদস্য আত্মাহুতি দিয়েছেন। সে ত্যাগের মর্যাদা যেকোনও মূল্যে রক্ষা করতে হবে। তিনি বলেন, আজকের এ বর্ণিল প্যারেড আমার কাছে শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ছিলো পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

তারেক রহমান আরও বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতা পেয়েছে। জনগণের ভোটে গঠিত বর্তমান সরকার গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করছে।

তিনি বলেন, বছরের পর বছর হামলা-মামলা, নিপীড়ন ও নির্যাতনের শিকার মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। দেশের মানুষের সে প্রত্যাশা পূরণে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি