Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ৯ মে ২০২৬

সব ওয়াদা বাস্তবায়ন হবে, জনগণের রায়ই বিএনপির শক্তি: প্রধানমন্ত্রী

সব ওয়াদা বাস্তবায়ন হবে, জনগণের রায়ই বিএনপির শক্তি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ নিরঙ্কুশ সমর্থন দেয়ায় বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ছিলো অত্যন্ত চ্যালেঞ্জিং। সে বাস্তবতায় সরকার পরিচালনায় দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার পরিচালনা সহজ হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সরকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো, সেগুলো বাস্তবায়ন করাই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মতবিনিময় সভায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই ছিলো তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক। সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ের অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠা নিয়ে সরাসরি নির্দেশনা দেয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি