Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২২ মে ২০২৬

জলছাপ ও প্রতীকী নকশায় বড় পরিবর্তনের উদ্যোগ 

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি। ছয় বছর আগে এ শর্তটি বাদ দেয়ার পর এবার তা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। একইসঙ্গে পাসপোর্টের ভেতরের জলছাপের নকশাতেও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থান বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে নতুন পাসপোর্টে এ শর্তটি যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনও জটিলতা তৈরি হবে না। নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট ইস্যু করা হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের এপ্রিলে শর্তটি আংশিকভাবে পুনর্বহালের উদ্যোগ নেয়া হলেও তা সব ক্ষেত্রে কার্যকর হয়নি। এবার বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে একসঙ্গে এটি কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে পাসপোর্টের প্রতিটি পৃষ্ঠার জলছাপে থাকা ঐতিহাসিক স্থাপনা ও প্রতীকী ছবিতেও বড় পরিবর্তন আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কিছু রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট-সম্পর্কিত ছবি বাদ দেয়া হচ্ছে এবং নতুন কিছু ঐতিহ্যবাহী ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থান যুক্ত করা হচ্ছে।

যেসব ছবি বাদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, মডেল মসজিদ, কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কান্তজিউ মন্দির এবং মুজিবনগর স্মৃতিসৌধসহ একাধিক স্থাপনা।

নতুন ডিজাইনে যুক্ত করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হাত প্রসারিত ছবি। পাশাপাশি থাকছে আহসান মঞ্জিল, বঙ্গভবন, জাতীয় স্মৃতিসৌধ, ইলিশ, কাঁঠাল, জামদানি শাড়ি, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, শালবন বিহার, নীলগিরি, রাজশাহীর আমবাগান, পানাম নগরীসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রতীক।

পাসপোর্টে আগের মতোই বহাল থাকছে জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট ভবন, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, হাতিরঝিল, বায়তুল মোকাররম মসজিদ, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন এবং জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্মসহ গুরুত্বপূর্ণ জাতীয় প্রতীক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জলছাপ ও ডিজাইন পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব সরকারপ্রধানের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুতই নতুন ডিজাইনের পাসপোর্ট ইস্যু শুরু হবে।

বিশ্লেষকদের মতে, পাসপোর্টে এ পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, বরং রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী দিকেও একটি নতুন নীতিগত অবস্থানকে নির্দেশ করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে