Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ২১ অক্টোবর ২০২৫

নেতিবাচক ফ্রেমিংয়ে গণমাধ্যমের সমালোচনা বাংলাফ্যাক্ট

‘পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে গণমাধ্যমের তথ্য বিকৃতি’

সংবাদ উপস্থাপনাতেও ‘নেতিবাচক ফ্রেমিং’ দেখা গেছে। কয়েকটি দৈনিক শিরোনামে লিখেছে—‘গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট’। অথচ প্রতিবেদনের ভেতরে ‘গ্রহণযোগ্যতা হারাচ্ছে’ পাসপোর্টের অবনতির ইঙ্গিত দিয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

‘পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে গণমাধ্যমের তথ্য বিকৃতি’
ছবি: সংগৃহীত

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ ইউনিট ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এর প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে (অক্টোবর ২০২৫) বাংলাদেশের অবস্থান ১০০তম হলেও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এসব প্রতিবেদনে ভুলভাবে উল্লেখ করা হয়েছে যে, ‘১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম’—যা প্রকৃত তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

বাংলাফ্যাক্ট জানায়, হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলকে বিবেচনায় নিয়ে সূচক তৈরি করে। তবে একাধিক দেশ একই র‌্যাঙ্কে অবস্থান করায় মোট ক্রমসংখ্যা দাঁড়িয়েছে ১০৬টি। এ প্রেক্ষাপট না বোঝার কারণে বেশ কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রকাশ করেছে।

ফ্যাক্টচেক টিমের মতে,

বিভ্রান্তি শুধু সংখ্যাগত নয়, বরং সংবাদ উপস্থাপনাতেও ‘নেতিবাচক ফ্রেমিং’ দেখা গেছে। বাংলাদেশের অবস্থান ১০০তম হলেও কয়েকটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে—‘গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট’। অথচ প্রতিবেদনের ভেতরে ‘গ্রহণযোগ্যতা হারাচ্ছে’ শব্দগুচ্ছ ব্যবহার করে তারা সাম্প্রতিক সূচকে পাসপোর্টের নাটকীয় অবনতির ইঙ্গিত দিয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বাংলাফ্যাক্ট বলছে, গত এক দশকে হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান সাধারণত ৯৫ থেকে ১০০-এর মধ্যে ওঠানামা করছে। ২০২৩ সালে অবস্থান ছিলো ১০১তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২১ সালে ১০৮তম। অর্থাৎ সাম্প্রতিক সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ উন্নত হয়েছে, অবনতি নয়।

ফ্যাক্টচেক টিম মনে করছে, আন্তর্জাতিক সূচকভিত্তিক সংবাদ পরিবেশনায় সংখ্যাগত তথ্য যাচাইয়ের অভাব এবং অতিরঞ্জিত ভাষা ব্যবহারের কারণে সাধারণ পাঠক বিভ্রান্ত হচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এটি নতুন কোনো প্রবণতা নয়। ২০২২ সালেও একই ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিলো, যখন কিছু গণমাধ্যম পাসপোর্ট সূচকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ভুলভাবে উল্লেখ করেছিলো। সে সময় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’ বিষয়টি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছিলো।

বাংলাফ্যাক্টের গবেষণা দলের সদস্যদের মতে, আন্তর্জাতিক সূচক ও র‌্যাঙ্কিং বিষয়ক প্রতিবেদনে সাংবাদিকদের জন্য প্রাথমিক তথ্যসূত্র যাচাই এবং তুলনামূলক প্রেক্ষাপট উপস্থাপন করা জরুরি। অন্যথায়, অনিচ্ছাকৃত ভুলও সাধারণ পাঠকের কাছে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত