Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পাইলটের অদ্ভুত ভুল, মায়ের পাসপোর্ট নিয়ে বিপাকে জেদ্দায়

পাইলটের অদ্ভুত ভুল, মায়ের পাসপোর্ট নিয়ে বিপাকে জেদ্দায়
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলটের অদ্ভুত ভুলে আন্তর্জাতিক ফ্লাইটে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিজের পাসপোর্টের পরিবর্তে ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে উড়াল দেন তিনি। ফলে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনে পড়েন বিপাকে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছান ক্যাপ্টেন মুনতাসির। নিয়মমতো ইমিগ্রেশনে যাচাইয়ের সময় তার আসল পাসপোর্ট নেই বিষয়টি ধরা পড়ে। সঙ্গে থাকা মায়ের পাসপোর্ট দেখানোয় সৌদি কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তাকে সাময়িকভাবে ছাড় দেয়া হয়। শর্তসাপেক্ষে তার জিম্মায় ক্যাপ্টেন মুনতাসিরকে হোটেলে অবস্থান করতে দেয়া হয়।

পরদিন বুধবার সকালে জেদ্দায় বিমানের স্থানীয় কর্মকর্তাদের প্রচেষ্টায় বিষয়টি সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। এরপর সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে তার নিজের পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 

পাইলট মুনতাসির ভুলবশত মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দা গিয়েছিলেন। ইমিগ্রেশনে বিষয়টি ধরা পড়ে। পরে আমাদের স্টেশন ম্যানেজারের জিম্মায় তাকে ছাড় দেয়া হয়।

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরে পাইলটদের ডকুমেন্ট যাচাইয়ে আরও সতর্কতা বাড়ানোর কথা আলোচনায় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা