Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২৩ মে ২০২৬

হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী

হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সারা দেশে হামের বিস্তার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পূর্ববর্তী সরকারের গাফিলতিকেই প্রাদুর্ভাবের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তিনি বলেছেন, এ মুহূর্তে দায়ীদের বিচারের চেয়ে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

শনিবার (২৩ মে) রাজধানীর সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) আয়োজিত স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের অবহেলা ও টিকাদান ব্যবস্থার দুর্বলতার কারণেই সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এখন দোষীদের বিচারের উদ্যোগ নেওয়ার চেয়ে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি জানান, দেশে হামের বিস্তার রোধে সরকার জরুরি ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম জোরদার করেছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের আসন্ন ঈদুল ফিতরের ছুটিও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়।

টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে ইতোমধ্যে সেই লক্ষ্য অতিক্রম করে ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার শুধু রাজধানীকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করছে না; জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভেন্টিলেশন, আইসিইউ ও এনআইসিইউ সংকট মোকাবিলায় জরুরি সরঞ্জাম সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, রেড ক্রিসেন্টের সহায়তায় দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, অক্সিজেন মিটার, নেবুলাইজার ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করা হবে। এতে শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আইএফআরসি হাসপাতাল পরিচালকদের সঙ্গে সমন্বয় করে ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এ সহায়তা পাওয়ার ক্ষেত্রে হামে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের জনসমাগমপূর্ণ স্থানে নেওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে ঘোরাফেরা করা কিংবা অপ্রয়োজনে বাইরে বের করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দেশে সম্প্রতি হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি, সচেতনতার অভাব এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল