Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ২৭ এপ্রিল ২০২৬

হাইকোর্টে আমির হামজা—আগাম জামিন চেয়ে সরাসরি হাজির 

হাইকোর্টে আমির হামজা—আগাম জামিন চেয়ে সরাসরি হাজির 
ছবি: সংগৃহীত

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন দাখিল করেন। বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযোগ ওঠে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে দায়ের করা মামলার শুনানি শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এর আগে আমির হামজাকে নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিলো। তবে তিনি সে নির্দেশ অনুযায়ী উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।

মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। গত ২ এপ্রিল দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন আমির হামজা। একই সঙ্গে ইসলাম ধর্ম সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি এবং উসকানিমূলক আচরণের অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। হাইকোর্টে আগাম জামিনের শুনানি ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আদালত তার এ আবেদন মঞ্জুর করেন কি না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল