Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ১৭ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে আরও ৫১০ জন

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে আরও ৫১০ জন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ এখনও অব্যাহত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর—এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যা ২৪৩ জনেই স্থির রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ১৮১ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজধানীর বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে (৮৮ জন)। এছাড়া বরিশাল বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুর হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রয়ে গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন— যেখানে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১২২ জন। এছাড়া বরিশালে ৩৪ জন, ঢাকা উত্তরে ৩৩ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১১ জন, ময়মনসিংহে ৮ জন, খুলনায় ৭ জন, এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসেও সংক্রমণের হার কমছে না, যা শীতের আগমনের প্রাক্কালে নতুন উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে রাজধানীর আবাসিক ও নির্মাণাধীন এলাকায় এডিস মশার প্রজনন স্থল বাড়ায় আক্রান্তের সংখ্যা স্থিতিশীল পর্যায়ে নামছে না।

স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, বাসাবাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ নেওয়াই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার