Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৬, ২ জুলাই ২০২৫

এনবিআরের ৪ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

এনবিআরের ৪ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
ফাইল ছবি

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- কাস্টমসের শুল্কনীতির সদস্য হোসেন আহমদ, ভ্যাটনীতির সদস্য ড. আব্দুর রউফ, আয়কর বিভাগের এনবিআর সদস্য আলমগীর হোসেন এবং কর কমিশনার শাব্বির আহমদ।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) পৃথক আদেশে তাদের অবসরের বিষয়টি জানায় বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এনবিআরের ভেতরে বেশ কিছুদিন ধরেই সংস্কার আন্দোলন চলছিলো। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলা এ আন্দোলনের পরদিনই এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাজস্ব আহরণে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবকিছু ভুলে এখন মূল লক্ষ্য রাজস্ব আদায়।’

এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন, ‘কাজ করলে কোনো সমস্যা হবে না।’

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ