Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৫, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:১৫, ২০ অক্টোবর ২০২৫

৯ সচিবকে একযোগে অবসরে পাঠালো সরকার

৯ সচিবকে একযোগে অবসরে পাঠালো সরকার
ফাইল ছবি

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় একযোগে ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের অবসর কার্যকর করা হয়।

অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুজন সিনিয়র সচিব এবং সাতজন সচিব। সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। সচিব পদে থাকা কর্মকর্তারা হলেন মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার জনস্বার্থে এ নয় কর্মকর্তাকে অবসর প্রদান করেছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার মনে করেছে যে জনস্বার্থে তাদের অবসর দেয়া প্রয়োজন—সে কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত সবাই বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন এবং কোনো মন্ত্রণালয় বা বিভাগে সরাসরি দায়িত্বে ছিলেন না।

সরকারি বিধি অনুযায়ী, তারা অবসরজনিত সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ওএসডি হিসেবে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যায়ক্রমে অবসরে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার। প্রশাসনে নতুন প্রজন্মের কর্মকর্তাদের জায়গা করে দিতে এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ