Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৭ জুলাই ২০২৬

আপডেট: ০০:৩৫, ১৭ জুলাই ২০২৬

হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনগতভাবে আত্মসমর্পণের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং সরকারের লক্ষ্য তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় যাদের সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সে সাজা কার্যকর করা হবে। দেশের মানুষও সেটিই দেখতে চায়। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এ বিষয়ে সরকারের আইনি অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করেছেন।

তিনি বলেন, যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন দণ্ডপ্রাপ্ত আসামির আইনগতভাবে আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। তিনি যখনই দেশে আসবেন, তখনই গ্রেফতার হবেন। আমাদের লক্ষ্য হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা।

শেখ হাসিনাকে ভারতে অবস্থান প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তার দাবি, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক হিসেবে অবস্থান করছেন এবং সেখানে তার কোনও আনুষ্ঠানিক আইনি মর্যাদা (স্ট্যাটাস) নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে বর্তমানে কোনও বৈধ পাসপোর্ট বা ভ্রমণ দলিল না থাকায় যেকোনও ধরনের আন্তর্জাতিক ভ্রমণের জন্য তাকে ছবিযুক্ত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন কোনও সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী দুটি দেশ সফর শেষ করে দেশে ফিরেছেন। পর্যায়ক্রমে তিনি আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানান তিনি।

রোহিঙ্গা সংকট বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরবে। তিনি বলেন, গত ১৭ বছরে সমস্যাটির সমাধান না হয়ে বরং তা আরও জটিল হয়েছে। এ সংকট নিরসনে সরকারি, বেসরকারি, কূটনৈতিক এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা