Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:০৬, ১৯ এপ্রিল ২০২৬

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক চাপের গুঞ্জন নাকচ করে দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনও সম্পর্ক নেই; বরং সরকারি তহবিলে চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক প্রসঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়তে পারে, আবার নাও পড়তে পারে—এ বিষয়ে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার কোনোভাবেই জনগণের স্বার্থের বাইরে যাবে না। আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিলেও তা দেশের স্বার্থ রক্ষা করেই নেয়া হবে।

আরও পড়ুন <<>> আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে এখনও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি। এসব বিষয় নিষ্পত্তিতে আরও ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে। তবে শর্তগুলো গ্রহণযোগ্য না হলে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে দাতা সংস্থাগুলোর কাছেও প্রশংসিত হয়েছে।

জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা