Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ প্রধানমন্ত্রী তনয়া

জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব

জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ওই কার্যালয়ে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।

খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। জাতিসংঘের কার্যালয়ের তালিকায় জাইমাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লিগ্যাল অফিসার পদে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম ওই কার্যালয়ের ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন ২০২৬ নির্বাচিত হন। ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: এ ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল’।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

আইন বিষয়ে জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।

আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় যুক্ত। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে তিনি ডেপুটি চিফ অব ক্যাবিনেটের দায়িত্ব পেয়েছেন।

জাতিসংঘ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের নিয়মিত কর্মী নন এবং সংস্থাটি থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় নিজ দেশ বা সরকার বহন করতে পারে। পাশাপাশি কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় নির্বাহ করা হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয় পরিচালনায় সদস্যরাষ্ট্রগুলোর স্বেচ্ছা অনুদানে একটি ট্রাস্ট ফান্ডও রয়েছে। এ তহবিল থেকে সভাপতির কার্যালয়ের ভ্রমণ, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, পরামর্শ এবং অধিবেশনের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমে সহায়তা দেয়া হয়।

এদিকে খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে