বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল: রাষ্ট্রপতি
রমনা কালী মন্দিরের ইতিহাস স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করা হয়েছিলো। পরে ১৯৭৩ সালে এটি পুরোপুরি ধ্বংস করা হয় বলে তিনি উল্লেখ করেন। ধর্মনিরপেক্ষতার কথা বলা ব্যক্তিদের হাতেই এ অপকর্ম সংঘটিত হয়েছিলো বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন সময় অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়। তবে দৃঢ় কণ্ঠে বলা যায়, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের অন্য কোথাও আছে বলে তার জানা নেই।
রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিলো।
তিনি বলেন,
অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এসব অপশক্তিকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। বাংলাদেশেও বারবার অসুরের আবির্ভাব হয়েছে, কিন্তু এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এ সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখা প্রয়োজন। দেশের সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
রমনা কালী মন্দিরের ইতিহাস তুলে ধরলেন রাষ্ট্রপতি
রমনা কালী মন্দিরের ইতিহাস স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করা হয়েছিলো। পরে ১৯৭৩ সালে এটি পুরোপুরি ধ্বংস করা হয় বলে তিনি উল্লেখ করেন। ধর্মনিরপেক্ষতার কথা বলা ব্যক্তিদের হাতেই এ অপকর্ম সংঘটিত হয়েছিলো বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে রমনা কালী মন্দির পুনঃস্থাপন করা হয়। এরপর থেকে মন্দিরটিকে তার পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস
দেশের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে আশ্বাস দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়া শিল্পী ও আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস এবং সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় রমনা মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
সবার দেশ/কেএম




























