Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৩ মার্চ ২০২৫

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু
ছবি: সংগৃহীত

আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান আইন উপদেষ্টা। খুব দ্রুততম সময়ে এ মামলার বিচার হবে এবং অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদী তিনি।

তিনি বলেন, আমরা আশা করছি, সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে।

ধর্ষণ মামলায় অতীতে বিচারকাজ শুরু হয়ে অব্যাহত শুনানির মাধ্যমে ৭-৮ দিনে বিচারকাজ শেষ হওয়ার নজির আছে।

আইন উপদেষ্টা আরো বলেন, মরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমোর্টেম নেয়ার ব্যবস্থা করেছি, আজকেই পাওয়া যাবে। ডিএনএ রিপোর্ট একটা প্রক্রিয়ায় থাকে, আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন হয়ে গেছে। ইতোমধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

এর আগে আজ দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা যায়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশু আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী