Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৯, ৫ এপ্রিল ২০২৫

আপিল বিভাগের দুই বিচারপতির সৌজন্য সাক্ষাৎ 

ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির আহ্বান

ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির আহ্বান
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নবনিযুক্ত আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতিগণ কুশল বিনিময় করেন এবং সামগ্রিক বিচার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি সাক্ষাৎকালে নবনিযুক্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনসম্মত কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধিতে বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলতে বিচারপতিদের দৃঢ় ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, তাদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও যোগ্যতা বিচার বিভাগকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ প্রদান করেন। এ বিষয়ে গত ২৪ মার্চ আইন মন্ত্রণালয়ের সচিব শেখ গোলাম তৌহিদের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তির পর ২৫ মার্চ প্রধান বিচারপতির উপস্থিতিতে উক্ত দুই বিচারপতির শপথগ্রহণ সম্পন্ন হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে