Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩১, ১৩ এপ্রিল ২০২৫

‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল পাসপোর্টে 

‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল পাসপোর্টে 
ফাইল ছবি

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, যা রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তিনি। 

এ সিদ্ধান্তের পটভূমিতে শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উল্লেখযোগ্য। এতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার, গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট এবং মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এছাড়া তারা পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল এবং গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর দাবি তুলেছেন। 

এর আগে, ২০২১ সালে ফ্যাসিস্ট হাসিনার তৎকালীন সরকার পাসপোর্ট থেকে এই শর্তটি মুছে দিয়েছিলো, যা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলো। ইসরেয়েলের দোসর ভারতের কসাই মোদির প্ররোচনায় মাফিয়া হাসিনা তখন জনমত উপেক্ষা করে এমন একতরফা সিদ্ধান্ত নিয়েছিলো। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন দীর্ঘদিন ধরে এ শর্ত পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল। 

নীলিমা আফরোজ জানান, জনমত ও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, নতুন পাসপোর্টে এ শর্ত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

গাজায় চলমান সংঘাত এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিবাদে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিক্ষোভ ও কর্মসূচি পালিত হয়েছে। ‘মার্চ ফর গাজা’ এ প্রতিবাদের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে দেখা হচ্ছে। এ সিদ্ধান্তকে অনেকে বাংলাদেশের ফিলিস্তিনপন্থী অবস্থানের প্রতিফলন হিসেবে বিবেচনা করছেন। 

পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও জনগণের মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ‘সবার দেশ’ পরিবার সরকারের জনসমর্থিত এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত